ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও রিয়া মানি ট্রান্সফারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাশ রেমিট্যান্স উৎসব’-এর প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল জিতে নিয়েছেন মুন্সিগঞ্জের গ্রাহক শাবনুর খাতুন। ব্রুনাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ব্যাংকের নিমতলা শাখার এই গ্রাহক ডিজিটাল ড্রর মাধ্যমে বিজয়ী নির্বাচিত হন।
সম্প্রতি রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিজিটাল র্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও মো. মোতাহার হোসেন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর বিশেষ এই ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক ও রিয়া মানি ট্রান্সফার। ক্যাম্পেইন চলাকালীন প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবিবার থেকে বৃহস্পতিবার) একজন ভাগ্যবান রেমিট্যান্স গ্রাহক ডিজিটাল ড্রর মাধ্যমে মোটরসাইকেল জেতার সুযোগ পাচ্ছেন। পুরো ক্যাম্পেইনে পর্যায়ক্রমে মোট ২০টি মোটরসাইকেল পুরস্কার হিসেবে প্রদান করা হবে। এ ছাড়াও অংশগ্রহণকারী রেমিট্যান্স গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় নিশ্চিত উপহার। আগামী ১৮ মার্চ পর্যন্ত এই বিশেষ অফারটি চলবে।
রিপোর্টারের নাম 























