ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ভাষা শহিদদের ত্যাগে বিনম্র বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে এক অনুষ্ঠানের আয়োজন করে। ভাষা শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই বিশেষ দিনটি পালিত হয়।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষা শহিদদের অমূল্য আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সকলে ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ভাষা আন্দোলনের মূল চেতনাকে নতুন প্রজন্মের মাঝে সঞ্চারিত করতে এবং তাদের মধ্যে দেশপ্রেম, ভাষাপ্রীতি ও জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই

ভাষা শহিদদের ত্যাগে বিনম্র বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬