মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। সকাল ১০টায় কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম-এর নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করে।
এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কমিশনের সদস্য (জীববিজ্ঞান) ড. মাহফুজা খান, সদস্য (পরিকল্পনা) মো: হাসিনুর রহমান, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, পরিচালক (প্রশাসন), বিভাগীয় প্রধানগণ, কমিশনের পরমাণু বিজ্ঞানীগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগকে স্মরণ করে সকলে একাত্মতা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 

























