ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ভাষা শহীদদের প্রতি রূপালী ব্যাংকের বিনম্র শ্রদ্ধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশের অন্যতম প্রধান জাতীয় স্মৃতিকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহামিনা আখতার এবং হাসান তানভীর।

এছাড়াও, ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, মো. মঈন উদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, আবু নাসের মোহাম্মদ মাসুদ এবং সালামুন নেছাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পৃথকভাবে, রূপালী ব্যাংক জিয়া পরিষদ, কর্মচারী সংঘ সিবিএ এবং গাড়ি চালক কল্যাণ সমিতির পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের আত্মত্যাগী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাবের তাড়নায় চা বিক্রেতার মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চিত

ভাষা শহীদদের প্রতি রূপালী ব্যাংকের বিনম্র শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬