ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নগদ উদ্যোক্তাদের সন্তানদের জন্য দেশজুড়ে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের দেশজুড়ে ছড়িয়ে থাকা তিন লক্ষাধিক উদ্যোক্তার (এজেন্ট) সন্তানদের নিয়ে শুরু হয়েছে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ শীর্ষক এই বিশেষ আয়োজনটির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির ইসলামিক উইং। পবিত্র রমজান মাসের মহিমা ও ধর্মীয় শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিশুদের নৈতিক মূল্যবোধে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতাটি তিনটি ভিন্ন বয়সভিত্তিক বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম বিভাগে ৩ থেকে ৬ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। দ্বিতীয় বিভাগে রাখা হয়েছে ৬ থেকে ১১ বছর বয়সীদের এবং তৃতীয় বিভাগে ১১ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

অংশগ্রহণের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ রাখা হয়েছে। আগ্রহী উদ্যোক্তারা তাদের সন্তানের ১ থেকে ২ মিনিটের একটি কুরআন তিলাওয়াতের ভিডিও রেকর্ড করে নির্ধারিত লিঙ্কে প্রয়োজনীয় তথ্যসহ আপলোড করবেন। দেশের ১০টি অঞ্চলের সকল উদ্যোক্তার সন্তানরা নিজ নিজ অবস্থান থেকেই এই প্রতিযোগিতায় যুক্ত হতে পারছেন। গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজনে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি প্রতিযোগী নিবন্ধন করেছে এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে।

প্রতিযোগিতার স্বচ্ছতা ও মান বজায় রাখতে ভিডিওগুলো যাচাই-বাছাই করবে প্রতিষ্ঠানের শরীয়াহ সুপারভাইজরি কমিটি। প্রাথমিক বাছাই শেষে প্রতিটি অঞ্চলের প্রতি বিভাগ থেকে ৩ জন করে মোট ৯০ জনকে নির্বাচিত করা হবে। এর মধ্যে প্রতি অঞ্চলের প্রতিটি বিভাগ থেকে যারা প্রথম স্থান অধিকার করবেন, এমন ৩০ জন প্রতিযোগীকে নিয়ে ঢাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। বাকি ৬০ জন প্রতিযোগীকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হবে।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় তিন বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন বিজয়ীকে আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সঙ্গে তাদের একজন অভিভাবককেও সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে কর্তৃপক্ষ।

আয়োজনটি সম্পর্কে সংশ্লিষ্ট শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান জানান, শিশুদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে উৎসাহিত করা এবং শৈশব থেকেই তাদের মনে সৎ ও সুন্দর জীবন গড়ার অনুপ্রেরণা জোগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও একই ধরনের আয়োজনে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়ায় এবারও বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মূলত ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই ধারাবাহিক প্রচেষ্টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

নগদ উদ্যোক্তাদের সন্তানদের জন্য দেশজুড়ে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শুরু

আপডেট সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬