মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪১ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত এড়াতে তেহরানে কাতারের প্রতিনিধিদল

  • হালনাগাদ সময় : ১০:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত এড়ানো এবং দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদনের প্রচেষ্টার অংশ হিসেবে আবারও ইরানে গেছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিরা। শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে পৌঁছান তারা।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, ইরানে কাতারি প্রতিনিধিদের এ সফর ও আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে।

গত রোববার ইরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল কাতার। তবে ইরান তা প্রত্যাখ্যান করে। ইরানি কর্মকর্তারা জানান, তাদের কাছে দেওয়া প্রস্তাবটি অগ্রহণযোগ্য। এ ছাড়া নিজেদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তেহরান।

সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র শুরু থেকেই নতুন আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রমের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চায়। তবে ইরানের শর্ত হলো, আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে তাদের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার এবং তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

30 October 2026

গালের লালচে দাগ ও ফুসকুড়ি কি কেবলই ব্রণ, নাকি রোজেশিয়া?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত এড়াতে তেহরানে কাতারের প্রতিনিধিদল

হালনাগাদ সময় : ১০:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬