ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

গণতান্ত্রিক উত্তরণে আশাবাদী গাকৃবি শিক্ষক সমিতি: নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে উষ্ণ অভিনন্দন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬) এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভূমিধস বিজয়ের পর নবগঠিত সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক সমিতি। গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) শিক্ষক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই অভিনন্দন বার্তা জানানো হয়। সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই নতুন সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃঢ় করবে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন খাতে যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আনবে।

অভিনন্দন বার্তায় শিক্ষক সমিতি উল্লেখ করে, গণতান্ত্রিক চেতনা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা মনে করেন, নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ ও সুনিপুণ নেতৃত্বে দেশের ভূলুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশজুড়ে সুশাসনের সুবাতাস বইবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। জনগণের রায় ও অবিচল আস্থার শতভাগ পূরণ করতে বর্তমান সরকার সফল হবে বলেও দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে শিক্ষক সমিতি।

এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “আমরা প্রত্যাশা করি, নতুন সরকার শিক্ষা ও গবেষণাবান্ধব একটি পরিবেশ নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা এবং গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকশিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও আমরা বিশ্বাস করি।”

অন্যদিকে, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গণরায়ের মাধ্যমে গঠিত এই নতুন সরকার দেশের উন্নয়ন ও কল্যাণে একটি ইতিবাচক অধ্যায় সূচনা করবে এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা ও গবেষণাকে জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে রেখে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

গাকৃবি শিক্ষক সমিতি গভীর আশাবাদ ব্যক্ত করে যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জন-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। নবগঠিত সরকারের সার্বিক সফলতা, স্থিতিশীলতা ও কল্যাণমুখী কর্মকাণ্ড কামনা করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাবের তাড়নায় চা বিক্রেতার মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চিত

গণতান্ত্রিক উত্তরণে আশাবাদী গাকৃবি শিক্ষক সমিতি: নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে উষ্ণ অভিনন্দন

আপডেট সময় : ০৬:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬