ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

আফতাবনগরে ফরাসি স্বাদের নতুন ঠিকানা ‘লা ডেলিশিয়া’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর আফতাবনগরে এবার মিলবে ফরাসি ধাঁচের আর্টিজান বেকারি ও ক্যাফে ব্র্যান্ড ‘লা ডেলিশিয়া’-এর মনোমুগ্ধকর স্বাদ। মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নতুন আউটলেটের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ক্রেতাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই নতুন শাখা চালু হয়েছে, যা ব্র্যান্ডটির প্রতি তাদের অগাধ আস্থা ও ভালোবাসারই প্রতিফলন।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘লা ডেলিশিয়া’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস সহ মার্কেটিং ও সেলস বিভাগের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বিশ্বস্ত গ্রাহক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “আফতাবনগর এলাকার আমাদের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এখানে একটি আউটলেটের জন্য অনুরোধ করে আসছিলেন। তাদের এই চাহিদা পূরণ করতেই আমরা এখানে নতুন শাখা খুলেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

নতুন এই আউটলেটে ‘লা ডেলিশিয়া’-এর সুপরিচিত এবং বিশেষ সব পণ্য পাওয়া যাবে। এদের মধ্যে রয়েছে ক্লাসিক ও কাস্টমাইজড কেক, বিভিন্ন ধরনের ফ্রেশ পেস্ট্রি, হাতে তৈরি ডোনাট, আর্টিসান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং নানা ধরনের মজাদার স্যাভরি আইটেম।

উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি আফতাবনগর আউটলেটে থাকছে ১০ শতাংশ ছাড়ের বিশেষ অফার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা সরাসরি আউটলেটে এসে কেনাকাটার পাশাপাশি ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারবেন। তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে যেকোনো সময় পছন্দের কেক ও অন্যান্য বেকড পণ্য অর্ডার করার সুবিধা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিকিমে উৎপত্তি: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

আফতাবনগরে ফরাসি স্বাদের নতুন ঠিকানা ‘লা ডেলিশিয়া’

আপডেট সময় : ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬