ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

উচ্চশিক্ষায় উদ্ভাবন ও গবেষণার নতুন দুয়ার খুলতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রশিক্ষণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং উদ্ভাবনী গবেষণার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের’ দ্বিতীয় পর্যায়ের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) উপ-প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন বিষয়ক এই প্রশিক্ষণটি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত হয়।

গত ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে দিনব্যাপী এই কর্মশালার সূচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল শিক্ষকদের গবেষণার মান বৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক রূপান্তরকে ত্বরান্বিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর হিট প্রকল্পের উইং ম্যানেজার (গবেষণা সমন্বয় বিশেষজ্ঞ) প্রফেসর ড. মোহাম্মদ মনিনুর রশিদ। তিনি এটিএফ ফান্ড প্রাপ্তির বিভিন্ন ধাপ, উপ-প্রকল্পের ধরণ, কার্যকর প্রস্তাবনা তৈরির কৌশল, রুব্রিক্সভিত্তিক মূল্যায়ন পদ্ধতি এবং প্রকল্প ব্যবস্থাপনার বাস্তব দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্যে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গবেষণার মান ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সুসংগঠিত ও দক্ষ প্রস্তাবনা লিখন অপরিহার্য। এই ধরণের প্রশিক্ষণ আমাদের শিক্ষক-গবেষকদের সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “উচ্চশিক্ষায় টেকসই পরিবর্তন আনতে হলে প্রয়োজন উদ্ভাবনী গবেষণা এবং মানসম্পন্ন প্রকল্প বাস্তবায়ন। এটিএফ-এর সুযোগ কাজে লাগিয়ে আমরা গাকৃবিকে একটি শতভাগ গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই।”

প্রশিক্ষণের শেষ পর্বে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের অভিজ্ঞতা ও জিজ্ঞাসা তুলে ধরেন এবং বিশেষজ্ঞ বক্তা তাদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। পুরো প্রশিক্ষণ জুড়ে ছিল শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একাডেমিক উদ্দীপনা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সুস্পষ্ট রূপরেখা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডব: গুলিতে প্রাণ হারালেন কুতুবদিয়ার এক জেলে

উচ্চশিক্ষায় উদ্ভাবন ও গবেষণার নতুন দুয়ার খুলতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রশিক্ষণ

আপডেট সময় : ০৭:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬