ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য মোটর সাইকেলসহ আকর্ষণীয় উপহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের রেমিট্যান্স গ্রাহকদের জন্য এক বিশেষ অফার ঘোষণা করেছে। রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে যারা ক্যাশ রেমিট্যান্স পাঠাবেন, তাদের মধ্য থেকে ভাগ্যবান ২০ জন গ্রাহক জিতে নিতে পারবেন একটি করে মোটর সাইকেল। এই বিশেষ অফারটি ডিজিটাল র‍্যাফেল ড্র-এর মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে (রবিবার থেকে বৃহস্পতিবার) একজন করে বিজয়ীকে পুরস্কৃত করবে। শুধু তাই নয়, সকল রেমিট্যান্স গ্রাহক একটি করে কমন গিফট হিসেবে চাবির রিংও উপহার পাবেন।

মাহে রমজান উপলক্ষে এই আকর্ষণীয় অফারটি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।

সম্প্রতি, ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এই রেমিট্যান্স উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়া মানি ট্রান্সফারের ভারত ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর ও সিনিয়র রিজিওনাল ডাইরেক্টর ড. এমিল রোবান। এছাড়াও, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম। রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরিশেষে, ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসাইন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, দেশের বিভিন্ন প্রান্তের সকল জোনপ্রধান, শাখাপ্রধান এবং উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডব: গুলিতে প্রাণ হারালেন কুতুবদিয়ার এক জেলে

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য মোটর সাইকেলসহ আকর্ষণীয় উপহার

আপডেট সময় : ০৬:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬