মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩৬ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এলপি গ্যাসে ভ্যাট কমলো

  • হালনাগাদ সময় : ১১:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের (এলপিজি) ওপর কর কাঠামো পুনর্বিন্যাস করেছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যটির দাম ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে আমদানি পর্যায়ে পূর্বের দুই শতাংশ আগাম করও তুলে দেওয়া হয়েছে।

তবে, নতুন ব্যবস্থায় আমদানি পর্যায়ে সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর কোনও ভ্যাট কার্যকর থাকবে না। অর্থাৎ, করের ভার এককভাবে আমদানি পর্যায়ে নির্ধারিত হওয়ায় সরবরাহ শৃঙ্খলের পরবর্তী ধাপে অতিরিক্ত ভ্যাটের চাপ থাকবে না।

এনবিআর বলছে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) আবেদনের প্রেক্ষিতে এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর কাঠামোর এ পরিবর্তনের ফলে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে এলপিজির বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় থাকবে এবং সরাসরি উপকৃত হবেন সাধারণ ভোক্তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এলপি গ্যাসে ভ্যাট কমলো

হালনাগাদ সময় : ১১:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬