ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো রিহ্যাব: আবাসন খাতের সংকট নিরসনে নতুন আশাবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংগঠনের পরিচালনা পর্ষদের সভায় এই অভিনন্দন জানানো হয়।

সভায় বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করা হয় যে, এবারের নির্বাচনে আবাসন খাত সংশ্লিষ্ট ১০ জন সম্মানিত ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রিহ্যাব পরিচালনা পর্ষদ এই অর্জনকে দেশের আবাসন শিল্পের জন্য একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদে এই খাতের জোরালো প্রতিনিধিত্ব তৈরি হওয়ায় দীর্ঘদিনের বিভিন্ন নীতিগত জটিলতা নিরসনে নতুন গতি আসবে। বিশেষ করে কর কাঠামোর যৌক্তিক সংস্কার, ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন, ইউটিলিটি সংযোগ এবং ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের পথ প্রশস্ত হবে।

রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে বলেন, “রিহ্যাব পরিবারের ১০ জন সদস্যের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এটি কেবল তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের আবাসন শিল্পের শক্তিশালী ভিত্তির বহিঃপ্রকাশ। জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান অপরিসীম। কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে রাজস্ব আয়—সবক্ষেত্রেই এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংসদে সরাসরি প্রতিনিধিত্ব থাকায় আমরা আশা করি, এই খাতের ন্যায্য দাবি ও সম্ভাবনাগুলো এখন থেকে যথাযথ গুরুত্ব পাবে এবং বাস্তবমুখী নীতিগত সহায়তা নিশ্চিত হবে।”

সভায় রিহ্যাব সভাপতি দুই দিন পর দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নতুন সরকারকে আগাম অভিনন্দন জানান। একই সাথে তিনি নির্বাচনে অংশগ্রহণকারী বিরোধী দলকেও শুভেচ্ছা জানান। নবনির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বোর্ড সভায় রিহ্যাবের সহ-সভাপতি এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মকাল কামনা করা হয় এবং দেশের উন্নয়ন অভিযাত্রায় তাঁদের সক্রিয় ও কার্যকর ভূমিকার প্রত্যাশা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো রিহ্যাব: আবাসন খাতের সংকট নিরসনে নতুন আশাবাদ

আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬