ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীগন বিজয়ী হয়েছেন। একটি আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন এক লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।

নোয়াখালী-২ (সেনবাগ-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সংসদের সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোটের প্রার্থী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে এক লাখ ৪১ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ধানের শীষের প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহান দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ফারইস্ট লাইফ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী

মো. ফখরুল ইসলাম ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ বেলায়েত হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন এক লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।

অপরদিকে, নোয়াখালী-৬ দিফ উপজেলা হাতিয়া আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।

উল্লেখ্য হাতিয়াতে বিএনপি’র দুইজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। আজিম গ্রুপের চেয়ারম্যান সাবেক দুইবারের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম হরিণ মার্কা নিয়ে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব ফুটবল মার্কা নিয়ে নির্বাচনী মাঠে লড়েন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেছেন বিএনপি থেকে তিনজন নির্বাচনের অংশগ্রহণ করায় ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম পরাজিত হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে নির্বাচনী ফলাফল নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা করা হচ্ছে: খেলাফত মজলিস

নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী

আপডেট সময় : ০১:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬