ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবা ও পিস্তলসহ ‘বর্মাইয়া রফিক’ গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের হ্নীলা থেকে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. রফিক ওরফে ‘বর্মাইয়া রফিক’ নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার নৌবাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট মাদক পাচারের তথ্য জানতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত আভিযানিক দল আলীখালী এলাকার জামাই বাজার সংলগ্ন এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। ওই সময় মাদক কারবারি রফিক একটি সিএনজি নিয়ে ওই এলাকায় পৌঁছালে তাকে আটক করা হয়।

প্রাথমিকভাবে সিএনজি তল্লাশি করে কোনো মাদকদ্রব্য না পাওয়া গেলেও, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রফিক জানায় যে, মাদকের চালানটি তার দুই সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তূপের নিচে পুঁতে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। তল্লাশিকালে মাটির স্তূপের নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্র জানিয়েছে, আটক রফিকের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে দেশজুড়ে ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে অন্তত ৫ হাজার নৌবাহিনী সদস্য কাজ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবা ও পিস্তলসহ ‘বর্মাইয়া রফিক’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬