সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাংগুয়ার হাওর ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন ঢাকার বাসিন্দা এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের স্থায়ী নিবাস চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিআইসির ১১ কর্মকর্তা তাঁদের পরিবারসহ ঢাকা থেকে টাংগুয়ার হাওর পরিদর্শনে যাচ্ছিলেন। তাঁরা সেঁজুতি ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে (নম্বর: ১৫-৬০৮২) যাত্রা করেন। ভোরে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে গেলে মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাসটি খাদে উল্টে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদ শিরোনাম::
সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত: ইনাতনগরে বাস খাদে
-
রিপোর্টারের নাম - আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- ২৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















