ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: শাহজালাল বিমানবন্দরে শুক্র ও শনিবারও পুরোদমে শুল্কায়ন চলবে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম আগামী শুক্র ও শনিবারও পুরোদমে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দল ও সংশ্লিষ্ট অফিস খোলা থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এই মর্মে একটি বিশেষ আদেশ জারি করেছে। গত ১৮ অক্টোবর দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজ (আমদানি কমপ্লেক্স)-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হলো।

আদেশে বলা হয়েছে, দুর্যোগ-পরবর্তী এই অন্তর্বর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল রাখার জন্য ঢাকা কাস্টমস হাউসের শুল্কায়ন দল, এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট শুক্র ও শনিবারও অফিস খোলা রাখবে। নির্ধারিত তারিখ ও সময়ে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে কুরিয়ার সার্ভিস সেবা এবং আমদানি অংশের ব্যাপক ক্ষতি হয়েছিল। এতে আমদানিকারকদের অনেক পণ্য নষ্ট হয়। এই পরিস্থিতিতে আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়িক গতি ধরে রাখতে এনবিআর ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় পুরো শুল্ক দলকে কাজে লাগানোর এই ব্যবস্থা নিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় ইরানের বালিকা বিদ্যালয়ে ৪০ ছাত্রী নিহত: শোকের ছায়া

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: শাহজালাল বিমানবন্দরে শুক্র ও শনিবারও পুরোদমে শুল্কায়ন চলবে

আপডেট সময় : ০৯:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫