মালয়েশিয়া প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে প্রবেশ করতে যাচ্ছে, যার উদ্বোধনী আসর বসবে ২০২৬ সালের জুনে। এই নতুন টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি পরামর্শকের ভূমিকায় যুক্ত হচ্ছেন। মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, পাঁচ দলের এই আসর ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। ইভেন্টটির আয়োজন ও সম্প্রচারের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ, যারা শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগেরও (এলপিএল) ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো মালয়েশিয়ার ক্রিকেটকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা এবং স্থানীয় ক্রিকেটারদের মান উন্নত করা। আইপিজি গ্রুপের সিইও অনিল মোহন জানিয়েছেন, এশিয়া জুড়ে লিগকে আরও আকর্ষণীয় করে তুলতে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের পরিকল্পনাও করা হচ্ছে। এমসিএ জানিয়েছে, দলগুলোর নাম, খেলোয়াড় ড্রাফটের প্রক্রিয়া এবং পূর্ণাঙ্গ সূচি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে।
ব্রেকিং নিউজ::
মালয়েশিয়ার প্রথম টি-টোয়েন্টি লিগে পরামর্শকের ভূমিকায় তামিম ইকবাল ও ব্রেট লি
-
রিপোর্টারের নাম - আপডেট সময় : ০৩:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- ৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























