ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রবাসী ইমান আলমকে নিয়ে বাংলাদেশ দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

জাতীয় ফুটবল দলে প্রবাসী ফুটবলারদের ছড়াছড়ি। ফুটসাল দলেও একাধিক  প্রবাসী রয়েছেন। অধিনায়ক রাহবার খান তো আগে থেকে আছেনই। ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দলে এবার প্রথমবার জায়গা হয়েছে ইমান আলমের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। প্রথমবার সাতটি দেশ নিয়ে আয়োজিত হতে যাচ্ছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালের ১৪ জানুয়ারি-২৬ জানুয়ারি থাইল্যান্ডে হবে এই আয়োজন। 

বাংলাদেশ ছাড়াও খেলবে ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আসরে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

বাংলাদেশ দল
মো. রাহবার ওয়াহেদ খান (অধিনায়ক), ইনতিসার মোস্তফা চৌধুরী, মো. তুহিন, কাজী ইব্রাহিম আহমেদ, মো. রাশেদুল ইসলাম, মো. মঈন আহমেদ, তাজওয়ার বিন কাশেম, ফয়সাল আহমেদ, ইমান মো. আলম, ফয়সাল হোসেন, ফায়েদ আজিম, মো. আবির হোসেন, রায়ান মাহবুব চৌধুরী, মো. জাহিদ হাসান রাব্বি, মো. জান্নাতুল নাঈম পারভেজ এবং তান্নুভ মাহাতাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী ইমান আলমকে নিয়ে বাংলাদেশ দল

আপডেট সময় : ১০:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫