ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ক্রীড়া সাংবাদিকদের উন্নয়নে বিসিবি পাশে থাকবে: বুলবুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া সাংবাদিকদের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মিরপুরে প্রথমবারের মতো বিসিবি ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘পিচ টু প্রেস’ শীর্ষক মিডিয়া ওয়ার্কশপে তিনি এসব কথা বলেন। ওয়ার্কশপে বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

ওয়ার্কশপে আইসিসির সাবেক কর্মকর্তা চান্দ্রিশ নারায়ন ও বিসিবির আম্পায়ার্স ম্যানেজার অভি আব্দুল্লাহ আল নোমান সেশন পরিচালনা করেন। ক্রিকেট সাংবাদিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যত, নর্ম ও এথিকস, ইন্টিগ্রিটি, মিডিয়া অ্যাক্রিডিটেশন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন চান্দ্রিশ।

ক্রিকেট আইন, কোড অব কন্ডাক্ট ও বিপিএলে কিছু প্লেয়িং কন্ডিশন পরিবর্তন আনা প্রসঙ্গে আলোচনা করেন অভি আব্দুল্লাহ।

দিনব্যাপী ওয়ার্কশপের সকালে উদ্বোধন ও শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এ সময় ক্রিকেট বোর্ডের পরিচালক, কর্মকর্তারা এবং বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে বিসিবি সভাপতি বলেন, ‘ভবিষ্যতে ক্রীড়া সাংবাদিকদের জন্য বড় আকারে ক্রিকেট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে। ক্রীড়া সাংবাদিকদের উন্নয়নে বিসিবি সব সময় পাশে থাকবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জনরোষের মুখে সাবেক এমপি শাহ্ আলম আটক

ক্রীড়া সাংবাদিকদের উন্নয়নে বিসিবি পাশে থাকবে: বুলবুল

আপডেট সময় : ১০:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫