ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

এক ওভারে ৫ উইকেট: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে অবিশ্বাস্য এক নজির গড়লেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। প্রথম বোলার হিসেবে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সী ডানহাতি পেসার।

মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই ইতিহাস গড়েন প্রিয়ান্দানা। আন্তর্জাতিক পর্যায়ে নারী বা পুরুষ ক্রিকেটের যেকোনও সংস্করণে এমন নজির এটিই প্রথম।

জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করছিল কম্বোডিয়া। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ১০৬ রান, হাতে ৫ উইকেট। ১৬তম ওভারে বল করতে আসেন প্রিয়ান্দানা। ওভারের প্রথম তিন বলে শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথানাককে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। চতুর্থ বলটি ডট হওয়ার পর পঞ্চম বলে মংদারা সক এবং শেষ বলে পেল ভেনাককে সাজঘরে পাঠান। ওই ওভারে মাত্র ১ রান (ওয়াইড থেকে) দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে কম্বোডিয়াকে গুটিয়ে দেওয়ার পথেই অবিশ্বাস্য কীর্তিটি গড়েন প্রিয়ান্দানা। ইন্দোনেশিয়া জয় পায় ৬০ রানে।

বল হাতে ইতিহাস গড়ার আগে ব্যাট হাতেও অবদান রাখেন প্রিয়ান্দানা। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। তবে ইন্দোনেশিয়ার ইনিংসের নায়ক ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্ম কুসুমা। ৬৮ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১১০* রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথম হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে (ঘরোয়া ও অন্যান্য) এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা আগে দুইবার ঘটেছে। ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশের বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে প্রথম এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। এরপর ২০১৯-২০ মৌসুমে ভারতে সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে কর্নাটকের হয়ে হরিয়ানার বিপক্ষে একই রেকর্ড গড়েন অভিমন্যু মিথুন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৪ বার। যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার টানা চার বলে চার উইকেট শিকার। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে ইরানের নজিরবিহীন হামলা: ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৃষ্টিতে রণক্ষেত্র আবুধাবি-দুবাই

এক ওভারে ৫ উইকেট: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

আপডেট সময় : ০২:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫