ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

অ্যাশেজের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

অ্যাশেজ সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের। পিঠের ইনজুরি থেকে ফিরে অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টে খেললেও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হওয়ায় কামিন্সকে নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চায় না অজি ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কামিন্সের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কামিন্সের পরিবর্তে বক্সিং ডে টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার ঝাই রিচার্ডসন ও অফ-স্পিনার টড মারফি।

ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাট (কামিন্স) সিরিজের বাকি অংশে আর খেলছেন না। তার ফেরা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য ছিল, যা অর্জিত হয়েছে। এখন তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিয়ে দীর্ঘমেয়াদী সংকটে পড়তে চাই না।’

কামিন্সের অনুপস্থিতিতে বক্সিং ডে টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার কথা স্টিভ স্মিথের। তবে এর জন্য তাকে কানের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে হবে।

এদিকে দুশ্চিন্তা বাড়িয়েছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়নও। অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, লায়নের অস্ত্রোপচার প্রয়োজন। ফলে তার পরিবর্তে স্পিন আক্রমণে টড মারফিকে দেখা যেতে পারে। 

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াড

স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড এবং বাউ ওয়েবস্টার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে ইরানের নজিরবিহীন হামলা: ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৃষ্টিতে রণক্ষেত্র আবুধাবি-দুবাই

অ্যাশেজের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

আপডেট সময় : ০১:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫