ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল আই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে দাপুটে পারফরম্যান্সে চ্যানেল টোয়েন্টিফোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই।

সোমবার (২২ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চ্যানেল টোয়েন্টিফোরকে মাত্র ৩২ রানে গুটিয়ে দেয় চ্যানেল আই। চ্যানেল টোয়েন্টিফোরের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। রান তাড়ায় ২.৩ ওভারেই পূর্ণ পাঁচ উইকেটের জয় পায় চ্যানেল আই।

দুই উইকেট নিয়ে ফাইনালের সেরা হন চ্যাম্পিয়ন দলের সুব্রত গাইন। শেষ ম্যাচে হারলেও টুর্নামেন্টজুড়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখান চ্যানেল টোয়েন্টিফোরের আদদ্বীন সজীব। তিনি এই টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ১১৫ রানের সঙ্গে চার উইকেট নেন এবং দুইবার ম্যাচ সেরা হন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও জেতেন সজীব।

ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। বিশেষ অতিথি ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রায়হান আল মুঘনি এবং দুই সিনিয়র সদস্য কাশীনাথ বসাক ও দিলু খন্দকার।

ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যথাক্রমে ২৫ হাজার ও ১৫ হাজার টাকা আর্থিক পুরস্কার পেয়েছে।

রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর, বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক বলেন, ‘বিএসজেএর দারুণ একটি উদ্যোগ এই টুর্নামেন্ট। গতবার আমি নিজেও টি স্পোর্টসে ক্রিকেটার হিসেবে খেলেছি। স্পন্সর হিসেবে ভাবতে চাই না। সামনেও খেলোয়াড় ও পার্টনার হিসেবে বিএসজেএর সঙ্গে থাকতে চাই। আশা করি, সামনে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে ইরানের নজিরবিহীন হামলা: ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৃষ্টিতে রণক্ষেত্র আবুধাবি-দুবাই

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল আই

আপডেট সময় : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫