মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪০ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টায়ার জ্বালিয়ে অবরোধে স্থবির ঢাকা-বরিশাল মহাসড়ক

  • হালনাগাদ সময় : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এই অবরোধ করা হয়। বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিকে ভোরে অবরোধের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায় এবং তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আশা করা হচ্ছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টানা তিন দফায় দাম বেড়ে দেশের বাজারে সোনার ভরি আবার ছাড়াল দুই লাখ টাকা

29 November 2026

যুবদল নেতার ভাই ও আওয়ামী লীগ নেতা মুন্না কুমিল্লায় গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টায়ার জ্বালিয়ে অবরোধে স্থবির ঢাকা-বরিশাল মহাসড়ক

হালনাগাদ সময় : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬