মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩২ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

  • হালনাগাদ সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একটি সুস্থ, সুন্দর এবং কর্মক্ষম জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং যেকোনো ধরনের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে দেশজুড়ে খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে হবে। এ ধরনের সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন তরুণদের মাঝে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় এবং সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরিতে সহায়তা করে।

ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক এম আজিজুর রহমান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। ১০ ও ২১ কিলোমিটারের এই প্রতিযোগিতায় মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরির ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

হালনাগাদ সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬