মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩২ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা আগামী অর্থবছর শেষে নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

এ জন্য চলমান নদী খনন প্রকল্পের পাশাপাশি নতুন করে খাল ও নদী খননের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) যশোরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প নিয়ে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে ৮১ কিলোমিটার নদী খননের চলমান প্রকল্পটি আগামী জুন নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ সচল রেখে আরো প্রায় ৯০ কিলোমিটার নদী খননের পরিকল্পনা রয়েছে।

চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ শেষ করার আশা করা হচ্ছে। এসব কাজ সম্পন্ন হলে ভবদহের বাসিন্দারা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন বলে আশাবাদী তিনি।

তিনি উল্লেখ করেন, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও সমস্যার কথা শোনা হয়েছে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। চলমান ৮১ কিলোমিটার এবং অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিকল্পিত সব কাজ সুষ্ঠুভাবে শেষ হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী

হালনাগাদ সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬