মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩১ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পুলিশ বাহিনীতে রদবদল: আট ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

  • হালনাগাদ সময় : ০৮:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরায় বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নূরে আলমকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসআরবিতে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে লালমনিরহাটে তাঁর পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে, নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুরে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলে বদলি করা হয়েছে।

এর বাইরে এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুকতারিমকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। অন্যথায় ৩০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পুলিশ বাহিনীতে রদবদল: আট ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

হালনাগাদ সময় : ০৮:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬