মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫১ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

২৬ বছর পর ‘ধাড়কান ২’, ফিরছে কি সেই ত্রিকোণ প্রেমের গল্প?

  • হালনাগাদ সময় : ০৪:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বলিউডের পর্দায় ফিরতে পারে একসময়ের জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘ধাড়কান’। দীর্ঘ ২৬ বছর পর সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের আলোচনা চলছে। ২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রেম, বিচ্ছেদ আর জনপ্রিয় গান এখনো দর্শকদের মনে জায়গা করে আছে। তাই নতুন করে ‘ধাড়কান ২’ নির্মাণের খবরে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। তবে নতুন পর্বে কি দেখা যাবে অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও সুনীল শেঠিকে?

ভারতীয় সংবাদমাধ্যমের এক সূত্রে জানা গেছে, ‘ধাড়কান ২’ নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে এটি আগের সিনেমার গল্পের সরাসরি ধারাবাহিকতা হবে না। নতুন গল্পেও প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। ফলে পুরোনো গল্পের বদলে নতুন চরিত্র ও প্রেক্ষাপটে দর্শকদের সামনে আসতে পারে সিনেমাটি।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পুরোনো তারকাদের উপস্থিতি নিয়ে। ২০০০ সালের ‘ধাড়কান’-এ অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও সুনীল শেঠির অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। তবে নতুন কিস্তিতে অক্ষয় ও শিল্পার থাকার সম্ভাবনা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সুনীল শেঠিকে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। যদিও তার চরিত্র কিংবা পর্দায় উপস্থিতির সময় এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেতে পারেন শ্রী নারায়ণ সিং। এর আগে অক্ষয় কুমারকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি নতুন কিছু মুখ এবং একজন পরিচালকের ছেলের বলিউডে অভিষেক হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পাওয়া ‘ধাড়কান’ পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন। সিনেমাটিতে অঞ্জলি, দেব ও রামের প্রেমের ত্রিভুজকে ঘিরে আবর্তিত হয়েছিল গল্প। অঞ্জলি ও দেব একে অপরকে ভালোবাসলেও পারিবারিক সিদ্ধান্তে রামকে বিয়ে করেন অঞ্জলি। পরবর্তী সময়ে সম্পর্কের জটিলতা ও আবেগের টানাপোড়েন নিয়ে এগিয়ে যায় কাহিনি।

সিনেমাটির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছিল গান। ‘দিল নে ইয়ে কহা হ্যায় দিল সে’, ‘তুম দিল কি ধাড়কন মে’, ‘দুলহে কা সেহরা’ ও ‘না না করতে প্যায়ার’-এর মতো গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়। নাদিম-শ্রাবণের সুরে এবং সমীরের কথায় তৈরি অ্যালবামটির প্রায় ৪৫ লাখ কপি বিক্রি হয়েছিল বলে জানিয়েছে বক্স অফিস ইন্ডিয়া।

বক্স অফিসেও সফল হয়েছিল সিনেমাটি। বিশ্বজুড়ে এর আয় ছিল প্রায় ২৬ কোটি রুপি।

তবে ‘ধাড়কান ২’-এর পরিচালক, অভিনয়শিল্পী কিংবা শুটিং শুরুর সময় নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই পুরোনো তারকাদের প্রত্যাবর্তন এবং নতুন গল্পের অপেক্ষায় থাকতে হচ্ছে দর্শকদের।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

28 November 2026

নারী শিক্ষার্থীকে হেনস্তা, ঢাবিতে ঠিকানা পরিবহনের ১৬ বাস আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২৬ বছর পর ‘ধাড়কান ২’, ফিরছে কি সেই ত্রিকোণ প্রেমের গল্প?

হালনাগাদ সময় : ০৪:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬