মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩২ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে জীবিত থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর

  • হালনাগাদ সময় : ০১:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান নানা গুঞ্জন ও আলোচনার মধ্যে তাকে সরাসরি ফেসবুক লাইভে এসে নিজের জীবিত থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’-এর একটি প্রতিবেদন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তিনি এই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা…’

‘দ্য ডিসেন্ট’-এর প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার সুস্থতার দাবি প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ওই অডিওটি অন্তত এক বছর আগের পুরোনো এবং বহু আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের পরস্পরবিরোধী দাবি ছড়িয়ে পড়েছে। তবে তার সাম্প্রতিক স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে কোনো নির্ভরযোগ্য ও নিশ্চিত তথ্য হাতে পায়নি দ্য ডিসেন্ট।

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরতে চান শেখ হাসিনা। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে তিনি বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী ও পলাতক সন্ত্রাসী। প্রত্যর্পণ চুক্তির সমস্ত নিয়ম মেনে কঠোর নিরাপত্তা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে জীবিত থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর

হালনাগাদ সময় : ০১:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬