মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৩ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চার বিঘায় পেঁপে আর পেয়ারার বাগান গড়ে সফল কলেজছাত্র নাজিম

  • হালনাগাদ সময় : ০১:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পড়াশোনার পাশাপাশি কৃষিকে পেশা হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন কলেজশিক্ষার্থী নাজিম উদ্দিন। উন্নত জাতের টপ লেডি পেঁপে চাষ করে ইতোমধ্যে সফলতার মুখ দেখেছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিশুক্ষেত্র গ্রামে চার বিঘা জমি ইজারা নিয়ে গড়ে তুলেছেন পেঁপের বাগান। শুধু পেঁপে চাষেই সীমাবদ্ধ থাকেননি, জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে একই বাগানে সাথী ফসল হিসেবে চাষ করেছেন পেয়ারা। এতে পেঁপের পাশাপাশি পেয়ারা থেকেও বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন এই তরুণ কৃষি উদ্যোক্তা।

নাজিম উদ্দিন জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের বাংলা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানো এবং উদ্যোক্তা হিসেবে পরিচিতি গড়ে তোলার লক্ষ্য থেকেই কৃষিকাজে যুক্ত হন তিনি। বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটিতে টপ লেডি জাতের পেঁপে চাষ করে তার এমন সাফল্য এখন স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

সরেজমিনে দেখা যায়, নাজিমের চার বিঘা জমির বাগানে গাছের থোকায় থোকায় ঝুলছে পেঁপে। ইতোমধ্যে প্রায় ৩০০ মণ পেঁপে বাজারজাত করেছেন তিনি। বাগানে এখনো ৪০০ মণের বেশি পেঁপে রয়েছে বলে জানিয়েছেন এই উদ্যোক্তা। স্বল্প সময়ে ফলন পাওয়া এবং বাজারে চাহিদা থাকায় এ জাতের পেঁপে চাষে ভালো লাভের সম্ভাবনা দেখছেন তিনি।

নাজিম উদ্দিন জানান, চার বিঘা জমিতে পেঁপে চাষ করতে তার খরচ হয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা। এ পর্যন্ত উৎপাদিত পেঁপে বিক্রি করে ভালো সাড়া পেয়েছেন। সব মিলিয়ে বিনিয়োগের প্রায় দ্বিগুণ লাভের আশা করছেন তিনি। পাশাপাশি পেঁপে গাছের ফাঁকা জায়গায় পেয়ারা চাষ করেছেন, যা থেকে পরবর্তী সময়ে বাড়তি আয় হবে বলে প্রত্যাশা তার।

তিনি আরও জানান, টপ লেডি জাতের পেঁপে তুলনামূলক স্বল্প সময়ে ফলন দেয় এবং ফলের ওজন ও বাজার চাহিদা ভালো। মাত্র পাঁচ মাসের মধ্যে বাজারজাত করার সুযোগ থাকায় এ জাতের পেঁপে চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। আগামীতে কৃষি বিভাগ ও সরকারি সহযোগিতা পেলে চাষের পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

নাজিমের এমন উদ্যোগে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্যান্য কৃষকও। অনেকেই তার বাগান দেখতে আসছেন, নিচ্ছেন চাষাবাদের পরামর্শ এবং সংগ্রহ করছেন পেঁপের চারা। একই জমিতে পেঁপের পাশাপাশি পেয়ারা চাষের উদ্যোগকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তাদের মতে, জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সাথী ফসল চাষ কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পারে।

কৃষি বিভাগ বলছে, স্বল্প সময়ে ফলন, ফলের বেশি ওজন এবং বাজারে ভালো চাহিদার কারণে পেঁপে চাষ লাভজনক হতে পারে। তরুণদের কৃষিতে এগিয়ে আসা দেশের কৃষি অর্থনীতির জন্যও ইতিবাচক। নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. বুলবুল আহমেদ বলেন, পেঁপে একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। সঠিক পরিচর্যা, উন্নত জাত নির্বাচন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে এ ফসল থেকে ভালো ফলন ও আয় করা সম্ভব। তরুণ কৃষি উদ্যোক্তারা এগিয়ে এলে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চার বিঘায় পেঁপে আর পেয়ারার বাগান গড়ে সফল কলেজছাত্র নাজিম

হালনাগাদ সময় : ০১:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬