মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২১ পূর্বাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশের বাজারে চড়া সোনার দাম, অপরিবর্তিত রয়েছে নতুন দর

  • হালনাগাদ সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা (ভ্যাটসহ)। এর ফলে টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ল ভরিতে ২ হাজার ১০০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষিত নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দেশের বাজারে একই দামে বিক্রি হচ্ছে সোনা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ, দুই দফায় মোট ২ হাজার ১০০ টাকা বেড়েছে ২২ ক্যারেটের সোনার দাম।

নতুন এ দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে সোনা কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় বেশি অর্থ গুনতে হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

28 November 2026

পিরোজপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের বাজারে চড়া সোনার দাম, অপরিবর্তিত রয়েছে নতুন দর

হালনাগাদ সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬