মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৮ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে সাজসাজ রব, উন্নয়ন নিয়ে প্রত্যাশা তুঙ্গে

  • হালনাগাদ সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও বিভিন্ন স্থানে সাজসজ্জার পাশাপাশি জনসভাস্থল ঘিরেও চলছে ব্যস্ততা। রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কুষ্টিয়াবাসীর প্রত্যাশাও অনেক। দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, নদীভাঙন, কর্মসংস্থান সংকট, শিল্পায়ন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার মতো নানা বিষয় নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন জেলার মানুষ।

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে সামনে রেখে পুরো জেলা শহরে ব্যাপক কর্মযজ্ঞ ও প্রস্তুতি শুরু হয়েছে।

সরকারপ্রধানকে বরণ করে নিতে শহরের প্রধান প্রধান সড়ক, সড়ক বিভাজক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে চলছে ধোয়া-মোছা, নতুন করে রং করা এবং সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি জোরদার করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সফরটি সফল করতে প্রশাসনিক ও রাজনৈতিক উভয় পর্যায়েই নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

সরেজমিনে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে, পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও সড়ক বিভাজকগুলোতে নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছে, আবার কোথাও দেয়াল ও স্থাপনা পরিষ্কার করে ঝকঝকে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো শহরকে নতুন রূপে সাজাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

অন্যদিকে, সফরটি নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে নিরাপত্তা ব্যবস্থা, প্রটোকল এবং যাতায়াত ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক সংবর্ধনার পাশাপাশি জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করার বিষয়টিই স্থানীয়দের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

কুষ্টিয়াবাসীর প্রাণের দাবিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা। এর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী জগতি সুগার মিল ও মোহিনী মিলস পুনরায় সচল করা, জেলায় শিল্পায়নের প্রসার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবিও জোরালোভাবে উঠে আসছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, শুরুতে ৩০ নভেম্বর প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের সম্ভাব্য দিন নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে ২ ডিসেম্বর ঠিক করা হয়। নির্ধারিত দিনে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি কর্মসূচিতে যোগদান শেষে তিনি কুষ্টিয়ায় পৌঁছাবেন।

সফরটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সফরকালীন নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। কাজের সুবিধার্থে কয়েকটি উপকমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু

27 November 2026

পতিত স্বৈরাচার দেশে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে সাজসাজ রব, উন্নয়ন নিয়ে প্রত্যাশা তুঙ্গে

হালনাগাদ সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬