মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৯ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি’ শীর্ষক আঞ্চলিক সংলাপ শনিবার

  • হালনাগাদ সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম চুক্তির তিন দশক পূর্তি উপলক্ষে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক এক আঞ্চলিক সংলাপ শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)-এর যৌথ উদ্যোগে সকাল ১০টা ৩০ মিনিটে নগরীর সাউর্দান ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাউর্দান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরিফ আশরাফুজ্জামান।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ।

প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেবেন সিসিআরএসবিডির পরিচালক সরওয়ার জাহান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ড. মো. নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা মং রাজা মং প্রু সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সুই চিং প্রু সাইন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া, সিনিয়র সাংবাদিক কবি ওমর কায়সার, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু

27 November 2026

পতিত স্বৈরাচার দেশে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি’ শীর্ষক আঞ্চলিক সংলাপ শনিবার

হালনাগাদ সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬