মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২১ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন শিক্ষক স্বামী

  • হালনাগাদ সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রধান শিক্ষিকা স্ত্রী মন্দিরা রানী পালের কিডনি দানে নতুন জীবন ফিরে পেলেন সহকারী শিক্ষক সুদাম পাল। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে এই দম্পতির কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ নভেম্বর দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেছেন।

সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী মন্দিরা রানী পাল একই উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকে পরিবারটিতে অনিশ্চয়তা দেখা দেয়। অনেক চেষ্টার পরও উপযুক্ত কিডনি দাতা না পাওয়ায় অবশেষে স্ত্রী মন্দিরা রানী নিজের কিডনি দানের সাহসী সিদ্ধান্ত নেন।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জন্য স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

হাসপাতালের ইউরোলজি ও কিডনি ট্রান্সপ্লান্টেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০০০ ছাড়াল

26 November 2026

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম: ধর্ম প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন শিক্ষক স্বামী

হালনাগাদ সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬