মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২১ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪১২

  • হালনাগাদ সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১২ জন।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৬৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৪ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ৩৩ হাজার ২৫৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই লাখ ২৪ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০০০ ছাড়াল

26 November 2026

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম: ধর্ম প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪১২

হালনাগাদ সময় : ০৫:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬