মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১০ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

  • হালনাগাদ সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বসুন্দরীর মুকুট অর্জন করেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার খেতাব জিতে নিয়েছেন তিনি। নিজের দেশের মাটিতে এই বড় অর্জনে আনন্দে ভাসছেন জেনিফার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত আটটায় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে শুরু হয়। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে শুরু হওয়া এই বিশ্বমঞ্চে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।

দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর সুন্দরীরা।

চূড়ান্ত পর্বে বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস এবং মঞ্চে নিজেদের উপস্থিতির মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন প্রতিযোগীরা। সব দিক বিচার-বিশ্লেষণ করে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। তাঁর মাথায় শোভা পায় এবারের আসরের বিজয়ী মুকুট।

এদিকে এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। এ ছাড়া দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

হালনাগাদ সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬