মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৫৪ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

স্বর্ণদ্বীপে সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী, নিজেই চালালেন সাঁজোয়া যান

  • হালনাগাদ সময় : ০৫:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’ পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে তিনি তিন বাহিনীর বিশেষ বাহিনীর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

মহড়া চলাকালীন প্রধানমন্ত্রী নিজেই একটি সাঁজোয়া যান চালিয়ে প্রদর্শনীতে অংশ নেন। এ সময় তার পাশে ছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। প্রধানমন্ত্রী মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন।

উল্লেখ্য, ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনী। এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট যৌথভাবে এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়া শেষে আজ বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্বর্ণদ্বীপে সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী, নিজেই চালালেন সাঁজোয়া যান

হালনাগাদ সময় : ০৫:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬