ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
গতকাল ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।
আয়োজকরা জানান, সদর উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে উন্নত জাতের ১ কেজি সরিষা বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার (ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি) প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে। আমদানি নির্ভরতা কমানো এবং পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যেই কৃষকদের এই প্রণোদনা দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।


























