মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৯ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নে কৌশলী শান্ত

  • হালনাগাদ সময় : ০৩:৩৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এক পাশে মুশফিকুর রহিমের রানখরা, অন্য পাশে জাকের আলীর সম্ভাবনা। দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বড় হারের পর বাংলাদেশের একাদশে পরিবর্তনের আলোচনা উঠতেই পারে। বিশেষ করে ছয় টেস্ট ধরে ফিফটির দেখা না পাওয়া মুশফিককে নিয়ে প্রশ্নটা স্বাভাবিক। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে বাদ দেওয়ার প্রশ্নে সরাসরি কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং মুশফিকের অবদান স্মরণ করিয়ে দিয়ে জাকেরের জন্যও দেখালেন বড় স্বপ্ন!

মুশফিকের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি এসেছে এ বছরের মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে। এরপর ছয় টেস্টে নেই কোনো ফিফটি। সর্বশেষ ১১ ইনিংসে তার সর্বোচ্চ ইনিংস ৪৯ রানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেই রান করেছিলেন সিলেটেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে তো আরও বিবর্ণ ছিলেন তিনি। প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ২২ রান।

এমন পরিস্থিতিতে সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিককে একাদশে রাখা হবে কি না, সেই প্রশ্ন উঠেছে। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। কিন্তু দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারকে বাদ দেওয়ার ভাবনা নিয়ে শান্তর বক্তব্যে ছিল আস্থার সুর।

আজ টেস্ট শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা টস জিতে ব্যাটিং করেছি। এটাই প্রথমে অনেক বড় সাহসের ব্যাপার। এখন পর্যন্ত আমার মনে হয় যে মুশফিক ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু করেছেন বা এখনো যেভাবে করছেন, আমার বিশ্বাস যে তার অনেক কিছু দেওয়ার বাকি আছে এখনো। যেভাবে তিনি দিনের পর দিন পরিশ্রম করছেন, দলের জন্য খেলছেন, বিশেষ করে কঠিন সময়ে রান করেন।’

মুশফিকের জায়গায় জাকের আলীকে খেলানোর সম্ভাবনা নিয়েও প্রশ্ন ছিল। সর্বশেষ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছেন জাকের। মুমিনুল হক ছিটকে যাওয়ায় কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে লিটন দাসের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্বও সামলাতে হয়েছিল তাকে। দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে জায়গা পাওয়ার আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রোটিয়া ‘এ’ দলের বিপক্ষে ৯৪ রানের ইনিংস খেলেছেন জাকের।

তবে মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা করতে নারাজ শান্ত। বরং তরুণ ব্যাটারের জন্য সময়ের অপেক্ষা করতে বললেন তিনি, ‘একটা জিনিস আপনাদেরও একটু মাথায় রাখতে হবে কার সঙ্গে আপনি কাকে তুলনা করছেন। আশা করি, জাকের আলী যখন ১০০ টেস্ট খেলবে ইনশা আল্লাহ সে মুশফিক ভাইয়ের চেয়েও ভালো করবেন।’

বাংলাদেশের ক্রিকেটে টেস্টের শতকের মাইলফলক পেরোনো একমাত্র ক্রিকেটার মুশফিক। ১০৮ টেস্টে তার রান ৭০৬২। সেঞ্চুরি ১৪টি, ফিফটি ৩০টি। পাকিস্তানের বিপক্ষে মে মাসের সেই সেঞ্চুরিটিও ছিল বিশেষ। দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। বাংলাদেশ ওই টেস্ট জিতেছিল ৭৮ রানে, পাকিস্তানকে করেছিল ধবলধোলাই। ২৫৩ রান করে সিরিজসেরাও হয়েছিলেন মুশফিক। তাই সাম্প্রতিক রানখরাকে তার সামর্থ্যের শেষ কথা মনে করছেন না শান্ত। তার বিশ্বাস, দলের প্রয়োজনে আবারও জ্বলে উঠবেন অভিজ্ঞ এই ব্যাটার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নে কৌশলী শান্ত

19 November 2026

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নে কৌশলী শান্ত

হালনাগাদ সময় : ০৩:৩৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬