পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






















