মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৫ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অগ্রগতি জানতে ফের চিঠি ম্যাট্রিক্স চেম্বার্সের

  • হালনাগাদ সময় : ০৩:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদনের সর্বশেষ অবস্থা জানতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলেস ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে এই চিঠি পাঠান।

এর আগে গত ৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেন। ৫ আগস্ট দেশ ত্যাগের পর এটিই ছিল বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এদিকে, বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে এবং দলটির অনেক জ্যেষ্ঠ নেতা বর্তমানে দেশের বাইরে বা কারাগারে রয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নে কৌশলী শান্ত

19 November 2026

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অগ্রগতি জানতে ফের চিঠি ম্যাট্রিক্স চেম্বার্সের

হালনাগাদ সময় : ০৩:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬