গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে আসা একদল দুর্বৃত্ত এমপির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু এই হামলার নিন্দা জানিয়েছেন।
এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিস ও ক্লিনিকে এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। এছাড়া গোপালগঞ্জ শহরে একটি সুপার শপে লুটপাট ও বিজিবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।






















