মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৪ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

ডিএমপির এই কর্মকর্তা জানান, বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্তদের আটক করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেপ্তারের বিষয়ে নিয়াজ মেহেদী জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে আজ আদালতে হাজির করা হবে বলে ডিএমপি সূত্রে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নে কৌশলী শান্ত

19 November 2026

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬