মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৯ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ: আহত ১ নারী, আটক ১

  • হালনাগাদ সময় : ০৩:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাহানপুর ও শ্যামপুর এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহজাহানপুরে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে নাসিমা বেগম (৪০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, শ্যামপুরের ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট কাঁচাবাজার সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চায়ের দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় ও ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ: আহত ১ নারী, আটক ১

হালনাগাদ সময় : ০৩:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬