মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪২ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও প্রকাশনা বন্ধের দাবি শীর্ষ আলেমদের

  • হালনাগাদ সময় : ১১:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, যাবতীয় প্রকাশনা-প্রচারণা বন্ধ এবং এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। দাবি আদায়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ ও রাজধানীর চারপাশ অবরোধের কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রাজধানীর ফার্মগেটে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনার থেকে এসব দাবি জানানো হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এই জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

খতমে নবুওয়াত বাংলাদেশ এবং সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী।

অডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশের মুসলমানদের সঙ্গে আছেন এবং স্বাধীনতার পর প্রথমবারের মতো ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী বলেন, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সরকারকে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

18 November 2026

ভূপেন হাজারিকা: সুরের জাদুকর ও গণমানুষের কণ্ঠস্বর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও প্রকাশনা বন্ধের দাবি শীর্ষ আলেমদের

হালনাগাদ সময় : ১১:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬