মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৬ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রিয়াজুল জান্নাত জিয়ারতে নতুন সময়সূচি ঘোষণা

  • হালনাগাদ সময় : ১০:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর পবিত্র রিয়াজুল জান্নাত (রওজা শরীফ) জিয়ারতের জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রবেশাধিকারের অনুমতিপত্র সংগ্রহের নিয়মেও আনা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন।

মসজিদে নববীর পরিচালনা ও তত্ত্বাবধান কর্তৃপক্ষ সম্প্রতি এই নতুন সূচি চূড়ান্ত করেছে। নতুন নিয়ম অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পুরুষ দর্শনার্থীরা রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত প্রবেশ করতে পারবেন। জুমার দিন শুক্রবারে পুরুষদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে রাত ২টা থেকে ফজর এবং সকাল ৯টা থেকে এশার নামাজ পর্যন্ত।

অন্যদিকে, নারী পুণ্যার্থীদের জন্য শনিবার থেকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত সময় বরাদ্দ করা হয়েছে। শুক্রবারে নারীরা ফজরের পর থেকে সকাল ৯টা এবং এশার পর থেকে রাত ২টা পর্যন্ত রওজা শরীফ জিয়ারত করতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রওজা শরীফে প্রবেশের জন্য অবশ্যই ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী এক বছরে (৩৬৫ দিন) কেবল একবারই এই অনুমতিপত্র মিলবে। তবে স্থানীয়দের ভৌগোলিক অবস্থান যাচাই সাপেক্ষে তাৎক্ষণিক প্রবেশের সুযোগ থাকলেও ৩৬৫ দিনের শর্ত প্রযোজ্য থাকবে। এ ছাড়া প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের সুবিধার্থে রয়েছে বিশেষ হুইলচেয়ার সেবা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

18 November 2026

ভূপেন হাজারিকা: সুরের জাদুকর ও গণমানুষের কণ্ঠস্বর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রিয়াজুল জান্নাত জিয়ারতে নতুন সময়সূচি ঘোষণা

হালনাগাদ সময় : ১০:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬