মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৬ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মাতারবাড়ি প্রকল্প চুক্তি প্রকাশের দাবি জামায়াত আমিরের

  • হালনাগাদ সময় : ১১:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমান সংসদকে মজলুমদের প্রতিনিধি হিসেবে অভিহিত করে বলেছেন, এই সংসদে কোনো ধরনের লুকোচুরি চলবে না। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে অতীতে কোনো চুক্তি হয়ে থাকলে তা আগামী সংসদ অধিবেশনে স্পষ্টভাবে প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেড় হাজারেরও বেশি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংসদে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কোনো স্থান নেই।

ডা. শফিকুর রহমান গত সাড়ে ১৫ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের কথা স্মরণ করে বলেন, ইলিয়াস আলীর মতো অসংখ্য মানুষ আজও নিখোঁজ। তাদের স্বজনরা এখনো তাদের কোনো সন্ধান পাননি। সরকার এসব বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তা জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় স্বার্থে মাতারবাড়ি প্রকল্পের চুক্তিনামা জনসমক্ষে প্রকাশ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যৌথ পরামর্শক কমিশন গঠন

18 November 2026

উচ্ছেদ করা জায়গায় ফের হকার বসলে মামলার নির্দেশ প্রধানমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাতারবাড়ি প্রকল্প চুক্তি প্রকাশের দাবি জামায়াত আমিরের

হালনাগাদ সময় : ১১:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬