মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৬ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মসজিদে হারামে বেবি স্ট্রলার ব্যবহারে মানতে হবে নির্দিষ্ট ৫ প্রবেশপথ ও নিয়মাবলি

  • হালনাগাদ সময় : ১০:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে শিশুদের নিয়ে আসা পুণ্যার্থীরা নির্দিষ্ট পাঁচটি প্রবেশপথ দিয়ে বেবি স্ট্রলার (শিশুর ঠেলা গাড়ি) নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে ইবাদতের পরিবেশ বজায় রাখতে মসজিদের অভ্যন্তরে সব জায়গায় স্ট্রলার ব্যবহারের সুযোগ থাকছে না।

দুই পবিত্র মসজিদের পরিচালনা ও দেখভালের দায়িত্বে থাকা জেনারেল অথরিটি সম্প্রতি এক নির্দেশনামা ও তথ্যচিত্রে অনুমোদিত প্রবেশপথ এবং ব্যবহারের নির্ধারিত স্থানসমূহ সুস্পষ্টভাবে উল্লেখ করেছে।

কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, স্ট্রলার নিয়ে মসজিদে হারামে প্রবেশের পথ পাঁচটি হলো—আজইয়াদ ব্রিজ, কিং ফাহাদ লিফট, আল-আরকাম লিফট, আল-আরকাম ব্রিজ প্রবেশদ্বার এবং তৃতীয় সৌদি সম্প্রসারণ ব্লকের সবকটি প্রবেশ পথ।

মসজিদের ভেতরে প্রবেশ করার পর সাধারণ চলাচলের স্থানে স্ট্রলার রাখা যাবে না। শুধু নির্ধারিত তিনটি স্থানে শিশুদের স্ট্রলার ব্যবহারের অনুমতি রয়েছে। স্থানগুলো হলো—মসজিদের প্রথম তলা, ছাদ এবং তৃতীয় সৌদি সম্প্রসারণ এলাকা।

পবিত্র ওমরাহ পালনে আসা বা নিয়মিত নামাজ আদায়কারী যেসব পরিবার ছোট শিশুদের সঙ্গে নিয়ে মসজিদে আসেন, তাঁদের আগাম নিয়ম জেনে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এতে ভিড় এড়ানো সহজ হবে এবং সার্বিক নিরাপত্তা বজায় থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

18 November 2026

ভূপেন হাজারিকা: সুরের জাদুকর ও গণমানুষের কণ্ঠস্বর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মসজিদে হারামে বেবি স্ট্রলার ব্যবহারে মানতে হবে নির্দিষ্ট ৫ প্রবেশপথ ও নিয়মাবলি

হালনাগাদ সময় : ১০:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬