মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৭ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাততলা বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তার ঘোষণা ডিএনসিসির

  • হালনাগাদ সময় : ১০:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে দ্রুত আর্থিক ও মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের খাদ্য, জরুরি চিকিৎসা ও অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শনকালে এসব তথ্য নিশ্চিত করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

অগ্নিকাণ্ডের কারণ প্রসঙ্গে প্রশাসক জানান, শর্ট সার্কিট কিংবা অন্য কোনো নাশকতা থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা বের করতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষে সরকারের পক্ষ থেকে এসব ঘরবাড়ি পূর্বের অবস্থায় পুনর্নির্মাণে ত্বরান্বিত পদক্ষেপ নেওয়া হবে।

শফিকুল ইসলাম খান মিল্টন কড়া নির্দেশনা দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি পুনর্বাসনের কাজ সরকার নিজ দায়িত্বে সম্পাদন করবে। ফলে ভূমির মালিকরা আগামী দুই মাস বস্তিবাসীর কাছ থেকে কোনো বাড়ি ভাড়া দাবি করতে পারবেন না। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে কোনো পরিবারকে উচ্ছেদ কিংবা স্থানান্তরের নোটিশ দেওয়া যাবে না।

পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং স্বজনপ্রীতি রোধে একটি বিশেষ তদারকি সেল ও কমিটি গঠন করা হচ্ছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বস্তিবাসীদের নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে দিতে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বারিধারা থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

19 November 2026

মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাততলা বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তার ঘোষণা ডিএনসিসির

হালনাগাদ সময় : ১০:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬