মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৭ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘মহাকাশের পথে অনিঃশেষ যাত্রা’, জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা শরিফুল রাজের

  • হালনাগাদ সময় : ০২:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজের জন্মদিনে নতুন সিনেমার আকর্ষণীয় পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ।

নন্দিত নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় নির্মিত হতে যাওয়া কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। বহুল আলোচিত সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন ভারতের জনপ্রিয় ‘লাপাত্তা লেডিস’খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু।’

রাজের জন্মদিনে সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশের পাশাপাশি তাকে বিশেষ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশুও। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’

উল্লেখ্য, ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় রাজকীয় অভিষেক হয়েছিল শরিফুল রাজের। এরপর ক্যারিয়ারে বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তানিম রহমান অংশুর ‘লিম্বো’র মাধ্যমে সম্পূর্ণ নতুন ও ভিন্নধর্মী এক অভিজ্ঞতা নিয়ে বড় পর্দায় হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বারিধারা থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

19 November 2026

মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘মহাকাশের পথে অনিঃশেষ যাত্রা’, জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা শরিফুল রাজের

হালনাগাদ সময় : ০২:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬