মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫২ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) জাতীয় সংসদে উপস্থাপন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই জাপানের বাজারে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এর বিপরীতে বাংলাদেশের বাজারে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ২৯৮(১) ধারা অনুযায়ী চুক্তিটি উপস্থাপন করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করেছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাপানি বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই চুক্তির মূল লক্ষ্য।

চুক্তিটি চূড়ান্ত করার প্রক্রিয়ায় ২১টি ওয়ার্কিং গ্রুপ এবং ট্রেড নেগোসিয়েশন কমিটি দীর্ঘ সাত দফা আলোচনার মাধ্যমে শর্তাবলি নির্ধারণ করেছে। আইন ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং এবং মন্ত্রিসভার অনুমোদনের পর চূড়ান্ত এই চুক্তিটি এখন কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ

হালনাগাদ সময় : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬